মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

ক্রিকেটে ভারতকে উড়িয়ে দিল পাকিস্তান, শেহবাজের পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারত-পাকিস্তানের ম্যাচের দৃশ্য সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারত-পাকিস্তানের ম্যাচের দৃশ্য

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে।

তবে এবার হংকং সিক্সেস ২০২৬ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে পাকিস্তানের জয় এবং সেই জয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অভিনন্দন বার্তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। খবর এনডিটিভির।

শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ছয় ওভারের ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ৩.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ৮৯ রানের লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান।

পাকিস্তানের জয়ে বড় অবদান রাখেন খাজা নাফে ও অধিনায়ক আব্বাস আফ্রিদি। নাফে মাত্র ১২ বলে অপরাজিত ৪১ রান করেন। অন্যদিকে আব্বাসের ব্যাট থেকে আসে মাত্র ৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস। ভারতের হয়ে ১১ বলে ৪০ রান করে নজর কাড়েন শশাঙ্ক সিং।

ম্যাচে জয়ের পর পাকিস্তান দলকে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হংকং সিক্সেস ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত চার উইকেটের জয়ের জন্য আমাদের ছেলেদের অভিনন্দন। এটি ছিল দারুণ একটি ক্রিকেট ম্যাচ।’

Congratulations to our boys on a superb four-wicket victory over India in the opening clash of the Hong Kong Sixes 2026! It was a good game of cricket I also commend Chairman PCB Mohsin Naqvi @MohsinnaqviC42 and his team for their dedicated efforts in preparing and supporting our players.

— Shehbaz Sharif (@CMShehbaz) October 30, 2026

পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং তার দলকেও অভিনন্দন জানান তিনি। খেলোয়াড়দের প্রস্তুতি ও সমর্থনে তাদের প্রচেষ্টার প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তবে হংকং সিক্সেস কোনো বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো বড় আন্তর্জাতিক আসর নয়। ফলে এমন একটি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের পর প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন ভারতীয়রা। বিশেষ করে সাম্প্রতিক এশিয়া কাপের লড়াইয়ে ভারতের আধিপত্য এবং বিশ্বকাপে ২০২১ সালের পরাজয় ছাড়া পাকিস্তানের বিপক্ষে ভারতের সাফল্যের বিষয়টি সামনে এনে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন