মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন ফাইল ছবি
ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

ভাইকে রাখি পরার সময়ে মুক্তি পাওয়া একটি বিজ্ঞাপন ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী কৃতি শ্যানন। এবার সেই বিতর্কের জেরে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীকে

ভাইকে রাখি পরার সময়ে মুক্তি পাওয়া একটি বিজ্ঞাপন ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী কৃতি শ্যানন। এবার সেই বিতর্কের জেরে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘৃণা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিয়ে কথা বলেন অভিনেত্রী। যারা ভারতীয় সংস্কৃতি রক্ষার কথা বলেছিলেন, তারাই অনলাইনে কৃতির বাবা-মা ও বোনকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন।

গহনা প্রস্তুতকারী সংস্থার হয়ে একটি বিজ্ঞাপনে অভিনয় করেন কৃতি শ্যানন। সেখানে তার পোশাক কেন্দ্র করে সমালোচনা ও বিতর্কের সূত্রপাত ঘটে। বিজ্ঞাপনে ভাইকে রাখি পরানোর সময় কৃতি শ্যাননের আধুনিক ব্রালেট ও স্কার্ট পরা নিয়ে আপত্তি জানায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ। এর পাশাপাশি বিজ্ঞাপনে পোষ্য কুকুরের হাতে রাখি বাঁধার দৃশ্যটি নিয়েও সমালোচনা শুরু হয়।

সেই বিতর্ক বাড়তে থাকায় নিজের পোশাক নিয়ে ওঠা অভিযোগের জবাবে বিবৃতি দিয়েছিলেন অভিনেত্রী। তবে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয় সংশ্লিষ্ট সংস্থা।

সম্প্রতি কারিনা কাপুর খানের ইউটিউব শোয়ে অতিথি হয়ে এসেছিলেন কৃতি শ্যানন। সেখানে তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ছড়িয়ে পড়া ঘৃণা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, 'এত ঘৃণা যে কেন! আমি সাধারণত পোস্টের নিচে মন্তব্য পড়ি না। কিন্তু কখনো কখনো মানুষ এতটা কুরুচিকর হয়ে ওঠেন! যারা সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, আশ্চর্যের বিষয়, তারাই আমার বাবা-মা ও বোনের পোস্টে সবচেয়ে নোংরা এবং অকথ্য ভাষায় মন্তব্য করেছিলেন।'

কৃতি শ্যানন বলেন, 'আমার বোন আমাকে পরামর্শ দিয়েছিল যে, আমার মন্তব্য করার জায়গাটা বন্ধ করে দেওয়া উচিত। আমি জিজ্ঞাসা করি যে, কেন? কারণ ঘটনাটা আমাকে বিচলিত করেছিল। আমার মনে হয়, নারীদের নিজেদের জন্য সরব হওয়া জরুরি। এ মানুষগুলোকে কে অধিকার দিয়েছে এমন মন্তব্য করার? আর কীসের ভিত্তিতে এমন কথা বলেন তারা?'

রাখির বিজ্ঞাপন ঘিরে বিতর্কের প্রসঙ্গে নিজের মতামত জানিয়ে অভিনেত্রী বলেন, 'সাধারণত আমি কোনো বিষয়ে কিছু বলি না। কিন্তু আমার মনে হয়েছিল, এ বিতর্কটা শুধু আমাকে নিয়ে নয়। এর পেছনে আরও বড় একটা বিষয় রয়েছে। আমার মনে হয়, নারীদের সবসময় সবকিছুর জন্য বিচার করা হয়। ছোটখাটো বিষয়েও শুধু নারীদেরই নিশানা করা হয়। কী পোশাক পরবে, সে খুব বেঁটে না লম্বা, সে অন্তঃসত্ত্বা কিনা— এগুলো কী? তবে এটা একান্তই আমার মতামত।'

কৃতি শ্যানন বলেন, তারকারা অনেক সময়েই সহজ নিশানা হয়ে ওঠেন। একাধিক মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমরাও মানুষ, এসব আমাদেরও আঘাত করে। সমাজে যে লিঙ্গবৈষম্য রয়েছে এবং পিতৃতান্ত্রিক মানসিকতা যেভাবে গভীরভাবে শিকড় তৈরি করেছে, তা নিয়ে আমি খুবই সরব। এ মানসিকতা ভাঙতে হলে বারবার আঘাত করতে হবে, তবেই তা ভাঙবে।'

উল্লেখ্য, কাজের ক্ষেত্রে কৃতি শ্যাননকে শেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাহীদ কাপুর ও রাশমিকা মান্দানা।

সূত্র: Jugantor

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন