মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে পাপ আড়ালের চেষ্টা

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

সোনিয়া গান্ধী ফাইল ছবি
সোনিয়া গান্ধী

বিজেপির অভিযোগকংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: অ্যা জার্নি অফ লাভ’ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এই বইয়ে সোনিয়া গান্ধী একের পর এক বিস্ফোরক দাবি করেছেন।

এই আবহে সেই বই নিয়ে কংগ্রেস এবং গান্ধী পরিবারকে আক্রমণ করেছে বিজেপি।

বিজেপির দাবি, সোনিয়ার আত্মজীবনী আসলে পাপ আড়ালের চেষ্টা মাত্র। একইসঙ্গে এমার্জেন্সি নিয়েও কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি।

বিজেপি মুখপাত্র সি আর কেশবন মঙ্গলবার বলেছেন, “বইটির নাম বিলংগিং না রেখে হোয়াইটওয়াশিং (দোষ ধুয়ে মুছে ফেলার প্রচেষ্টা) রাখলে তা আরও যথার্থ হত।”

তার অভিযোগ, বইটির উদ্দেশ্য হল কংগ্রেস সরকারের আমলে নেয়া বিভিন্ন সিদ্ধান্তকে মিষ্টি মোড়কে ঢেকে উপস্থাপন করা এবং কংগ্রেসের গুরুতর অপরাধগুলিকে আড়াল করা।

কেশবন বলেছেন, জওহরলাল নেহরু ও নেহরু-গান্ধী পরিবারকে সমালোচনার হাত থেকে আড়ালেরও চেষ্টা করেছেন তিনি।

নিজের স্মৃতিকথায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থাকে ‘ভুল’ হিসেবে বর্ণনা করেছেন সোনিয়া। তার বক্তব্য, জরুরি অবস্থার সময় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, তার অনেকটাই এড়ানো যেত যদি ইন্দিরা তার ছোট ছেলে সঞ্জয় গান্ধীকে ‘নিয়ন্ত্রণে’ রাখতেন।

তবে সোনিয়ার এই দাবি খারিজ করে দিয়েছেন বিজেপি মুখপাত্র কেশবন। তার মতে, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার খর্ব করা, সংবাদপত্রের উপর সেন্সরশিপ আরোপ এবং বিধিনিষেধ গুলিকে ‘যৌক্তিক ও স্বাভাবিক’ হিসাবে তুলে ধরার প্রচেষ্টা করেছেন কংগ্রেস নেত্রী।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন