মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

মিশিগানের হেমট্রামেক শহরের প্রথম বাংলাদেশি আমেরিকান মেয়র হিসেবে শপথ নিলেন সিলেটের সন্তান মুহিত মাহমুদ ।

দীর্ঘ ১ বছর ভোট গণনার মামলা নিসপততির পর তিনি মেয়র হিসেবে স্বীকৃতি পেয়েছেন । রোববার (৮ নভেম্বর) মিশিগানের বাংলাদেশী অধ্যুষিত হেমট্রামেক সিটির হাই স্কুল অডিটোরিয়ামে দুপুরে তিনি শপথ নেন ।

এসময় বিপুল সংখ‍্যক প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর জনগণ ও ওয়েন কাউন্টি মিশিগানের অফিসিয়াল রা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মেয়র আবু মুসা, কাউন্সিল মেম্বার কামরুল হাসান, নাঈম চৌধুরী। মেয়র মুহিত মাহমুদ তার বক্তব্যে বলেন সিটির উননয়নে সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই একসাথে কাজ করতে চাই । তাহলে একটি নিরাপদ ও উন্নত সিটি গড়তে পারবো ।

উল্লেখ্য মুহিত মাহমুদ আমেরিকার ২য় বাংলাদেশি মেয়র । মিশিগানের প্রথম বাংলাদেশী মেয়র । এদিকে মুহিত মাহমুদ মেয়র হওয়ায় বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের জোয়ার বইছে । ঘরে ঘরে মিষ্টি বিতরণ করছেন শুভানুধ্যায়ীরা ।

সূত্র: দৈনিক ইনকিলাব

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন