মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হয়ে নতুন নেতৃত্বে হুমায়ুন কবির

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হয়ে নতুন নেতৃত্বে হুমায়ুন কবির ফাইল ছবি
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হয়ে নতুন নেতৃত্বে হুমায়ুন কবির

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

কমনওয়েলথ সরকারপ্রধানদের আসন্ন বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময় হুমায়ুন কবির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণকালে তিনি একজন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন বলেও মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: www.bd24live.com

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন