মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

এসপিদের সঙ্গে আইজিপি’র ভার্চ্যুয়াল বৈঠক, নজরদারি বাড়ানোর নির্দেশ

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ফাইল ছবি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির

গত কয়েকদিন ধরে সারা দেশে চলমান নাশকতার ঘটনা নিয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

গতকাল অনুষ্ঠিত বৈঠকে নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপ-মহাপরিদর্শকরা (ডিআইজি) বৈঠকে অংশ নেন।

বৈঠকে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর- এই চার জেলায় বাড়তি নজরদারি ও পুলিশ মোতায়েন করতে নির্দেশনা দেয়া হয়।

বৈঠকে তিনি সম্প্রতি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশনা দেন। তবে গত আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য পুলিশ সুপারদের বলেছেন আইজিপি। পাশাপাশি আইজিপি তাদের ‘কোয়ালিটি অ্যারেস্টের’ (প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার) কথা বলেছেন। নিরীহ লোকজনকে যেন হয়রানি করা না হয়, সেটা নিশ্চিত করতে বলেছেন।

বৈঠকে অংশ নেয়া ঢাকা বিভাগের দুইজন পুলিশ সুপার জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্দেশনা দেয়া হয়েছে। চারটি জেলায় বিশেষ নজরদারি করতে বলা হয়েছে। এ ছাড়া নাশকতাকারীদের বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন