মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে ট্রেনে অগ্নিসংযোগ, ২ সন্দেহভাজন আটক

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে ট্রেনে অগ্নিসংযোগ, ২ সন্দেহভাজন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে ট্রেনে অগ্নিসংযোগ, ২ সন্দেহভাজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে মধ্যরাতে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন দু’জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

আটকরা হলেন—মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮)। তাদের বাড়ি কুমিল্লা। ঘটনাস্থলে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। অগ্নিসংযোগে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। আগুন দেয়ার জন্য পাশের আরেকটি বগিতেও ডিজেল জাতীয় দাহ্য পদার্থ ছিটানো হয়। পরে ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছিল। এ সময় ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকটি আসন পুড়ে যায়। পাশাপাশি ‘জ’ বগির আসনগুলোতে পেট্রল বা ডিজেল জাতীয় দাহ্য পদার্থ স্প্রে করা অবস্থায় পাওয়া যায়।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, ‘ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে।’

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন