মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

ঢাবিতে শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

ঢাবিতে শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
ঢাবিতে শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সংকটময় সময়ে পাশে না থাকায় ছাত্রশিবিরের নেতৃত্বের প্রতি শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

একই সঙ্গে ছাত্রশিবিরের বিরুদ্ধে নীরবতা ও সুবিধাবাদী রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাছির উদ্দীন নাছির লিখেছেন, পতিত ফ্যাসিস্টের আহূত কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার পরিবর্তে অবসর যাপনের জন্য পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন। শিক্ষার্থীরা বরং অনেক বেশি খুশি হতেন, যদি তিনি এই সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন এবং প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াতেন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, সাবেক সমন্বয়ক ও জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

নাছির বলেন, জুলাইয়ে ছাত্রশিবির যেমন নীরব ভূমিকায় ছিলো; যদি লীগের পতন না হতো শিবিরের কোন নেতাই ক্ষতিগ্রস্ত হতেন না। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে একজন কর্মী পর্যন্ত নিজেদের নীরব ভূমিকার জন্য লীগের ছাড়পত্র পেয়ে সুবিধাজনক অবস্থান থাকতেন। সাদিক কায়েম ও এসএম ফরহাদরা হতেন হল ছাত্রলীগের নেতা।

তিনি আরও বলেন, ঠিক একইভাবে এখনও তারা নীরব ভূমিকা রাখছে; যদি লীগ ফিরে আসে তাহলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। লীগের কাছে ধর্ণা দেবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোন রূপ বাঁধা দেয়নি। তারপর লীগের ছায়াতলে নিরাপদে থাকবে। অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন