মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো। ছবি: দলের ফেসবুক পেইজ থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চেয়ারম্যান এবং সদস্য সচিব আখতার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা ৫৬ মিনিটে দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা একটি বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত সঠিক প্রস্তুতি, পরিকল্পনা, কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের লক্ষ্যে স্থানীয় সরকার কমিটি গঠন করা হলো।

এই কমিটিতে ঢাকা মহানগর উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল, ঢাকা মহানগর দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার, ঢাকা বিভাগ উত্তরে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট আলী নাছের খান ও মাজেদুল ইসলাম, ঢাকা বিভাগ দক্ষিণে সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগ উত্তরে আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগ দক্ষিণে সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা, রাজশাহী বিভাগে ড. আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ, খুলনা বিভাগে হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, রংপুর বিভাগে মো. সারজিস আলম, ব্যারিস্টার সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমানকে ময়মনসিংহ বিভাগ, আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশকে সিলেট বিভাগ এবং আরিফুল ইসলাম আদীব, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: Asia Post

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন