মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

গাছপালার ফাঁকে উঁকি দিচ্ছে বিদ্যুতের ট্রান্সফরমার। সংগৃহীত
গাছপালার ফাঁকে উঁকি দিচ্ছে বিদ্যুতের ট্রান্সফরমার।

গাছের ডালপালা কাটা, লাইন রক্ষণাবেক্ষণ ও উপকেন্দ্রের বার্ষিক মেরামতকাজের জন্য দেশের কয়েকটি এলাকায় মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আগে সোমবার (৯ নভেম্বর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, সদর দফতর অফিসের আওতাধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে গাছের ডালপালা কর্তন করা হবে। এ জন্য সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মাঝগাঁও, মেরিগাছা, চুলকাটি, মাধাইমুড়ি, লক্ষ্মীচামারী ও দোগাছি এলাকার আংশিক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বগুড়া নেসকো বিবিবি-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ জানিয়েছেন, বার্ষিক মেরামত ও গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়ার ১১ কেভি ইয়াছিননগর ও ঠনঠনিয়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ সময় চকফরিদ, জবানী স্কুল রোড, এতিমখানা রোড, ইয়াছিননগর, ব্যাংকপাড়া, এসেনসিয়াল ড্রাগস, ঠনঠনিয়া হিন্দুপাড়া, বটতলা, ঠনঠনিয়া প্রথম লেন, রিয়াজকাজী লেন, গোহাইল রোড, আবহাওয়া অফিস ও সেউজগাড়ী পানির ট্যাংক রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান জানিয়েছেন, ১১ কেভি নিউ মডেল ফিডারের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কর্তনকাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সাবস্টেশন, নেসকো গেট, ইমেজ পলিটেকনিক্যাল, খামার মোড়, তাবলীগ মসজিদ, লালবাগ কেডিসি, মৃত্তিকা, লালবাগ, কলেজপাড়া, দর্শনা, আলহাজ নগর, মডার্ন মোড় পর্যন্ত সড়কের দুই পাশ, আবু সাঈদ চত্বর, সর্দারপাড়া ও ঘাঘটপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

দিরাই সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জানিয়েছেন, উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিরাই ও শাল্লা উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষ।

সূত্র: Asia Post

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন