মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

চার দশক পেরিয়ে মিঠু

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

মিঠু
মিঠু

মাহমুদুল ইসলাম মিঠু। অভিনয়ে পার করেছেন চার দশকেরও বেশি সময়। ‘চারণ থিয়েটার’-এ ১৯৮১ সালে অভিনয়ের মধ্যদিয়ে মঞ্চাভিনেতা হিসেবে যাত্রা শুরু হয়।

এই দলের হয়ে অভিনয় করেন ‘বাসন’,‘এখনো কৃতদাস’, ‘তোমরাই’সহ বেশ কিছু নাটকে। মূলত এলাকার সবাই তাকে বড়দা মিঠু নামেই ডাকতেন। সেখান থেকেই তার নাম হয় এটি। ১৯৮৮ সালে ঢাকায় আসার পর তিনি যোগ দেন ‘ঢাকা থিয়েটার’-এ। একুশে টিভির যাত্রা শুরুর সময়ে তিনি রওশন আরা নিপার পরিচালিনায় একটি নাটকে অভিনয় করেন। শুরু হলো তার টিভিতে অভিনয়।

এরপর থেকে একে একে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বড়দা মিঠু অভিনীত প্রথম সিনেমা ছিল মনতাজুর রহমান আকবরের ‘আগে যদি জানতাম তুই হবি পর’। এরপর তাকে আরও অর্ধশত সিনেমায় অভিনয়ে দেখা যায়। বড়দা মিঠুর আজ জন্মদিন। জন্মদিনেও তিনি শুটিং-এ ব্যস্ত থাকবেন একটি নাটকের কাজে। অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা, এই সময়ের ব্যস্ততা এবং জন্মদিন প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, আমার মা ছিলেন সিনেমাপ্রেমী। রাজ্জাক, কবরীর সিনেমা মুক্তি পেলেই হলে গিয়ে দেখতেন। আমাকেও সিনেমা দেখতে নিয়ে যেতেন। তখন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়। এখন তো সবমিলিয়ে অভিনয়ে আমার ভালো ব্যস্ততা। এই ব্যস্ততাই আমার জীবনের সুস্থতা।

স্ত্রী জয়া, দুই ছেলে সুপ্রীত, রোহিত এবং মেয়ে জয়িতাকে নিয়ে আমার সুখের সংসার। সবাই যার যার কাজে এবং পড়াশোনায় ব্যস্ত। আমিও আমার কাজে ব্যস্ত। জন্মদিনে কাজের বাইরে পুরোটা সময় আসলে পরিবারের সঙ্গেই কাটে, যথারীতি আজকেও কাটবে। আমি সবার দোয়া চাই যেন আগামীতে আরও ভালো ভালো কাজ করতে পারি।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন