মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

গোপালগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

গোপালগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। তাদের দু’জনের বাড়ি খুলনার শিরোমণি এলাকায়। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি এস এম মুনকাসির মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন