মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

জামায়াতের কর্মসূচি শুরু আজ, রাজধানীতে করবে বিক্ষোভ মিছিল

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো।

সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেবেন।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হবে। এর আগে সেখানে সমাবেশে বক্তব্য দেবেন জামায়াতের শীর্ষ নেতারা।

সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেবেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন তারা।

এর আগে গত ১৯ নভেম্বর দেশে চলমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে দলটি। যা চলবে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ-বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‌্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প। পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের নিয়েও পৃথক কর্মসূচি পালন করবে দলটি।

সূত্র: Asia Post

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন