মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কর্মকর্তাদের আগামী ২৪শে নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৫শে নভেম্বর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে ঢাকা, গাজীপুর, খুলনা, চট্রগ্রাম মহানগর পুলিশের ৬ কর্মকর্তা; স্পেশাল ব্রাঞ্চের ২ কর্মকর্তা; সিআইডির ৪ কর্মকর্তা; পুলিশ টেলিকমের ২ কর্মকর্তা; রেঞ্জ ডিআইজির কার্যালয়; পুলিশ অধিদপ্তরে নিযুক্ত পুলিশ সুপার; একজন অতিরিক্ত ডিআইজিহ সতের জন কর্মকর্তাকে বদলীর আদেশ দেয়া হয়। ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন