মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

পুলিশ ক্যাম্পের সামনেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা।
খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা।

খুলনার শিববাড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বুধবার (১১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্তম্ভের গায়ে আগুনের চিহ্ন দেখা গেছে। আগুন দেওয়ার চেষ্টার স্থানেও পোড়া দাগ রয়েছে।

আটক ফাহাদ হোসেন নগরীর শেখপাড়া এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে মোটরসাইকেলে করে দুই যুবক শিববাড়ির জুলাই স্তম্ভের সামনে আসে। এ সময় তাঁদের একজন বোতলে থাকা পেট্রোল স্তম্ভের গায়ে ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে দুই থেকে তিনজন যুবক এসে জুলাই স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, জুলাই স্তম্ভের ঠিক সামনেই পুলিশের একটি ছোট ক্যাম্প রয়েছে। সেখানে দিনরাত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এমন নিরাপত্তার মধ্যেও স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: Asia Post

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন