মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

নিজ আসনের দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা ইশরাকের

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

ইশরাক হোসেন
ইশরাক হোসেন

নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন।

বুধবার (১৮ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক এমন নির্দেশনা দেন।

ওই পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।

এরপর তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহাড়া দেয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্ক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।

সূত্র: Asia Post

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন