মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

মা-ছেলের মরদেহ উদ্ধার, বাবার দ্বিতীয় স্ত্রী আটক

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

সুন্দরগঞ্জ থানা
সুন্দরগঞ্জ থানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ ও তার ছয় বছরের ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামে থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গৃহবধূর স্বামী পলাতক থাকলেও তার দ্বিতীয় স্ত্রী শাহিনা খাতুনকে (৩২) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূর নাম আখি বেগম (৩৫) ও তার ছেলে আহনাব আদিল। তারা ওই এলাকার রেলওয়েতে টাইম কিপার হিসেবে কর্মরত আব্দুর রাজ্জাকের প্রথম স্ত্রী ও তৃতীয় সন্তান।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু সাংবাদিকদের জানান, ঘরের ভেতর থেকে আখি ও তার সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরকে খুন করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সূত্র: Asia Post

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন