মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

ফরিদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

ফরিদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
ফরিদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার পরপর উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজু মোল্লা (৩৪)। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পিতা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় তারা মিছিল বের করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোয়া নয়টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

আহত রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর বলেন, নিহত ব্যক্তির মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঢাকা–বরিশাল মহাসড়কে রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন