মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

সশস্ত্র বাহিনী দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

সশস্ত্র বাহিনী দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি
সশস্ত্র বাহিনী দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করছে বিএনপি।

সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই র‌্যালি করছে দলটি।

শনিবার সকাল ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়। র‌্যালিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। র‌্যালি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী৷

র‌্যালি ঘিরে সকাল ৯টা থেকে ব্যানার, শহীদ ছবি সম্বলিত ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা গেছে। এসময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ জিয়ার নামে বিভিন্ন স্লোগান দেন নেতা কর্মীরা।

র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী রয়েছেন।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন