মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার এসআরবি
নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার চাঁদনগর মহল্লা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানতাশা আরফিন মেঘলাকে (৩৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার চাঁদনগর মহল্লা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মানতাশা পার্বতীপুর থানাধীন বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় এসআরবি-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্যারবি জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট দুপুর ১২টায় মামলার বাদি মুন্নি সরকার ও তার ছেলে আবির নবী দোয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আহ্বানে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল গেটের সামনে অবস্থান নেয়। সেখানে তারাসহ প্রায় ৪০০ লোক উপস্থিত ছিল। দুপুর সাড়ে ১২টায় এজাহারে বর্ণিত আসামিগণসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জন আসামি চাপাতি, ছোরা, হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসে।

তারা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা ও প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়। প্রতিবাদ করলে আসামিরা হত্যার উদ্দেশ্যে সবার ওপর হামলা চালায়। বাদী ও তার ছেলেকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে দুপুর দেড়টায় আসামিরা বাদীর বসতবাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং মালামাল ও স্বর্ণালংকার লুণ্ঠন করে। পরে বাদী আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে পার্বতীপুর থানায় এসে মামলা করেন।

এসআরবি জানায়, মামলা করার পর থেকে আসামি মানতাসা আরফিন মেঘলা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি দিনাজপুর ক্যাম্পের সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থানার চাঁদনগর মহল্লার ভাসানী রোডের হাসিনা মঞ্জিল নামক ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে থাকে পার্বতীপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সূত্র: Asia Post

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন