মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না: তথ্যমন্ত্রী

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না: তথ্যমন্ত্রী
বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না। বরং গণমাধ্যমকে সহযোগিতা করার চেষ্টা করছে।’

সাংবাদিকদের সমস্যা ও সংগঠনগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নারী সাংবাদিকদের সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সরকার ইতিবাচক। উইমেন্স জার্নালিস্ট ফোরামের আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয়, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের পেশাগত সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।’

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘নারী সাংবাদিকদের ক্ষমতায়ন সরকারের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়ে সরকার কাজ করতে আগ্রহী।’

তিনি আশা করেন, ‘আলোচনার মাধ্যমে ফোরামের আর্থিক ভিত্তি গড়ে তোলার বিষয়ে ইতিবাচক সমাধান পাওয়া যাবে।’

নারী সাংবাদিকদের পেশাগত সংকট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরি ও বেতন নিয়ে নানা সমস্যা রয়েছে। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ কর্মীদের নিয়মিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যার কথা সরকার জানতে পারছে এবং বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।’

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন