মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

রেকর্ড দরপতন, ইরানে ১ ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

রেকর্ড দরপতন, ইরানে ১ ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল
রেকর্ড দরপতন, ইরানে ১ ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল

নিষেধাজ্ঞা ও অবরোধের ক্রমবর্ধমান চাপের মুখে ইরানের মুদ্রা রিয়ালের দর রেকর্ড পরিমাণে কমে গেছে।

মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময়মূল্য ৩০ লাখের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরান বর্তমানে কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির মুখে রয়েছে। নয় মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এছাড়া চলতি মাসের শুরুর দিকে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রীর চলাচল সীমিত করতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন।

সূত্র: দৈনিক আমার দেশ

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন